শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মামুন হাসান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৯:০১ পিএম আপডেট: ২১.০৫.২০২৫ ৯:২০ PM

ঢাকার মিরপুর ১৩ নম্বর গুদারাঘাট বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বুধবার দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা ১৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মামুন হাসানের নেতৃত্বে খাবার বিতরণ করা হয়।

এসময় মামুন হাসান বলেন, বিএনপি গণমানুষের দল। দেশের মানুষ যেখানে সমস্যায় পড়বে বিএনপি সেখানেই ছুটে যাবে। পাশে দাঁড়াবেন ক্ষতিগ্রস্ত মানুষের। তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ নাসির, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুসহ কাফরুল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পাশাপাশি জুলাই-আগস্ট অভ্যুত্থানের যোদ্ধা গুলিবিদ্ধ মোবারক হোসেন, মিরপুর ১৩ নাম্বার টিনসেড কলোনির উত্তরণ যুব ফাউন্ডেশন এবং ১৩ নম্বর অপূর্ব যুব সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close