মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৫০ টন বিপজ্জনক রাসায়নিক ধ্বংস হবে রূপগঞ্জে      ● জাকারিয়া হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন      ● বস্তিবাসীর নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসনের দাবি      ● ফ্যামিলি কার্ডে দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ      ● ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জন নিয়োগ      ● শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা      ● বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন বাংলাদেশের      ● সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের মিছিল      ● ড্রোন হামলার পর জাহাজে আগুন, পরে ডুবে যায়      ● প্রেমিকের মৃত্যুর পর প্রেমিকারও মৃত্যু      ● চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু      ● ৮৫ বছর বয়সে প্রথমবার বিরোধীদল জামায়াত: শেখ রবিউল      
গজারিয়ায় নদী পথে ডাকাতি
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:০৪ পিএম

গুয়াগাছিয়া এলাকা সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত একটি অভিযান পরিচালনা করে। গজারিয়া উপজেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।

আজ বুধবার দুপুর আড়াই দিকে গজারিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসন। সংবাদ সম্মলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও কোস্টগার্ডের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার(ভুমি) মো. মামুন শরীফের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১ টি দেশীয় তৈরী পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ১টি ছুরি, ৮টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮ শত ৬৬ টাকা উদ্বার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টা হতে বুধবার ভোর সাড়ে ছয়টা পর্যন্ত চলে এই অভিযান। সেখানে আটক তিনটি বাল্কহেড মালিকদের বিরুদ্দে কোস্টগার্ড বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। ভ্রাম্যমান আদালতের এই অভিযানে মেঘনা নদীর তলদেশ থেকে বালু উত্তোলণের কাজে ব্যবহৃত ৩টি বাল্কহেড একটি ড্রেজার ও আটজনকে আটক করা হয়। এ সময় ড্রেজার তল্লাশী করে উল্লিখিত অস্ত্র গুলি ও সরঞ্জামাদি পাওয়া যায়।

তথ্যের সতত্যা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ এর ২ ধারায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮ থেকে ১০ জনের বিরুদ্দে গজারিয়া থানায় লিখিত এজাহার দেয়া হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  অস্ত্র   ডাকাতি   নদীপথ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close