শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৫:১০ পিএম

বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ থেকে চাকরিচ্যুত ৩২১ জন সাব-ইন্সপেক্টর পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৯ মে) সকাল ৯টায় পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টররা এ কর্মসূচি পালন করেন।

চলমান প্রশিক্ষণ থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টররা। এরই প্রতিবাদে এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেছেন তারা। 

মানববন্ধনে চাকরিচুত মোসাম্মৎ আতিয়া বলেন, আমরা গত জানুয়ারি মাসে আমাদের দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। আমাদের দাবিটি বিবেচনা করে দেখা হবে বলে পুলিশ সদর দপ্তর থেকে আশ্বস্ত করা হয়। এরপর দুই তিন মাস পার হয়ে গেলও তা বাস্তবায়নের কোনো পদক্ষেপ দেখতে পারিনি।



আর্থিক সমস্যার কথা উল্লেখ করে সৌরভ কর্মকার নামের আরেক সদস্য বলেন, পারিবারিকভাবে আমরা সবাই নিম্ন এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান।  চাকরি না থাকায় পারিবারিকভাবেও অনেক চাপে রয়েছি। সব মিলিয়ে এই কঠিন পরিস্থিতিতে আমাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

তিনি আরো বলেন,  মোট ৩২১ জন লোক এ বঞ্চনার শিকার। মূলত বাদ দেওয়ার আসল কারণ সম্পর্কে আমরা এখনো অবগত নই। একই সাথে প্রশিক্ষণ এবং লোকজনরা যারা থানায় কাজ করছে, দায়িত্ব পালন করছে আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে।  

দাবি বাস্তবায়নের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দৃশ্যমান নই বলে মন্তব্যো করেন তিনি।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close