শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিতাসে সাপের কামড়ে প্রবাসীর মৃত্যু
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৫:১৭ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় সাপে কেটে মো. নাছির উদ্দিন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাছির ছিলেন এলাকার বাসিন্দা জারু মিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে ডুবাই প্রবাসী।

প্রতিবেশীরা জানান, রোববার দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ সাপে কামড় দেয় নাছিরকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হোমনা উপজেলার এক ওঝার কাছে নিয়ে যান। কিন্তু ওখানে অবস্থার আরও অবনতি ঘটতে থাকে- নাছির বারবার বমি করছিলেন।

নাছিরের স্ত্রী হাসপাতালে নেওয়ার জন্য বারবার অনুরোধ জানালেও স্বজনরা রাজি হচ্ছিল না। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসহায় স্ত্রী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তফা জামান আশিক জানান, রোগীকে আনার আগেই তার মৃত্যু হয়। আমরা তখনও এন্টিভেনম প্রয়োগ করি, কিন্তু তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। যদি তাকে প্রথমেই হাসপাতালে আনা হতো, তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, ‘৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রোগীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। পরে রাত ১২টার দিকে আমরা জানতে পারি তিনি মারা গেছেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

নাছির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সাপে কাটার পর দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। বিলম্ব করলে প্রাণহানি অনিবার্য হতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাপের কামড়ে প্রবাসীর মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close