প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৪:৪৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সরকারি কর্মকর্তাদের কাছে ৩১ দফা উপস্থাপন করা হয় এবং জনগণের কল্যাণে দফাগুলোতে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের জন্য তাদের মতামত আহ্বান করা হয়।
সরকারি কর্মকর্তাদের উৎসাহিত করা হয় যেন তারা তাদের মূল্যবান পরামর্শ বিএনপির ওয়েবসাইট বা ইমেইলের মাধ্যমে পাঠান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, সাবেক সহ-সভাপতি মারুফ এলাহি রনি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দীক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান সফিক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস অহিদুজ্জামান, সদস্য সচিব নাজির আহমেদ সিকদার, ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবু, বর্তমান আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব নাদিম মাহমুদ অপু সহ ছাত্রদল, যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত এই ৩১ দফা দেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা। এতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, গণমাধ্যমসহ সবখাতে প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম