শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, জারি রেড অ্যালার্ট      ● হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক      ● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      ● ‘টেসলা’ মানে রিকশা, ‘প্লাস্টিক’ মানে প্রাইভেট কার!      ● অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে ফোন রাখুন শান্ত      ● রাতভর চার্জে রাখলে ফোনের ব্যাটারির ক্ষতি হয় কি?      ● ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪      ● হামের টিকা নিয়ে বিগত সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী      ● জ্বালানির দাম বাড়ায় শেয়ারবাজারে নতুন উদ্বেগ      ● ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল      ● গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেকে জীবিত উদ্ধার      ● আলিয়া ভাটের যে তথ্যগুলো অনেকেরই অজানা      
দেশে টানা ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৯:০৮ পিএম

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার (১৮ মে) আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাত সম্পর্কিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ আভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রবিবার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এছাড়াও তিন বিভাগের অধিকাংশ জায়গায় আগামী ৭২ ঘণ্টা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তিনি বলেন, এরপর কমে আসতে পারে বৃষ্টিপাতের প্রবণতা।

সাধারণত ২৪ ঘণ্টায় ১-১০ মি.মি. বৃষ্টি হলে সেটি হালকা, ১১-২২ মি.মি. বৃষ্টি হলে মাঝারি ও ২৩-৪৩ মি.মি. বৃষ্টি হলে সেটিকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি ধরা হয়। আর ৪৪-৮৮ মি.মি. হলে ভারি এবং তার চেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে অতিভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়। 

এদিকে আবহাওয়া অধিদপ্তরের রবিবার (১৮ মে) সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই আভাস দেওয়া হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গার বিষয়েও।

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে সামান্য। তবে অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। বান্দরবানসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। 

উল্লেখ্য, গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে; ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে; ২১ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া সিলেটে ৯৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৭৫, কক্সবাজারে ৭৩ এবং গোপালগঞ্জ, কুমারখালী ও কয়রায় ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close