শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১১:৩৩ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ১২:৩৬ এএম

টাঙ্গাইলর কালিহাতি থানার চাঞ্চল্যকর রায়হান  হত্যা মামলার প্রধান আসামি মোঃ জনিকে (২৬) র‍্যাব-১৪ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। 

মোঃ জনি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার রামপুর,বিলপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বিষয়টি র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক, মিডিয়া অফিসার এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন। 

র‍্যাব-১৪ জানায়, ভিকটিম রায়হান (২৮) গত  ০৭ বছর পূর্বে মুন্নি আক্তার এর সাথে প্রেম ভালবাসার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিবাহের পর থেকে ভিকটিমের সাথে তার স্ত্রীর বড়  ভাই মোঃ জনি (২৬) সহ অন্যান্য আসামিদের সাথে শত্রুতা শুরু হয়। পূর্ব শত্রুতার জেরে আসামি  মোঃ জনি (২৬) অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে প্রায়ই মারপিট করত এবং বিভিন্নভাবে খুন করার হুমকি দিত। এরই প্রেক্ষিতে, গত ৫ মে রাত অনুমানিক পৌনে ৩টায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন কোকরাইল সাকিনস্থ জনৈক হযরত আলীর পতিত জমিতে রায়হানকে আসামি মোঃ জনি সহ অন্যান্যরা  ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে ও  লাশ ফেলে চলে যায় । এ ঘটনায় নিহত রায়হানের পিতা মোঃ বাদল মিয়া বাদী হয়ে টাঙ্গাইল কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম শুরু করে। 

র‍্যাব আরো জানায়, এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র‍্যাব-১৪ টাঙ্গাইল ও সিপিএসসি, র‍্যাব-৩, শাহজাহানপুর, ঢাকা এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে বিকাল অনুমানিক ৬ টায় ঢাকা মহানগরীর  দক্ষিন মুগদা  হতে   জনিকে গ্রেফতার করতে সক্ষম  হয়।

সিপিসি-৩, টাংগাইল ক্যাম্প,  র‍্যাব-১৪ এর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  টাঙ্গাইল কালিহাতি থানার তদন্তকারী কর্মকর্তার নিকট  হস্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close