শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘দ্য টার্ফ নোয়াখালী’      ● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      ● ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী       ● ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজন      ● কুমিল্লায় মডার্ন হসপিটালে হাজারতম স্টেন্ট স্থাপন      ● গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণে সাধারণ মানুষের কষ্ট লাঘবের বিকল্প      ● অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক      ● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      
বিশেষ কৌশলেও শেষ রক্ষা হয়নি মাদক কারবারীর
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ২:১৩ পিএম আপডেট: ১৭.০৫.২০২৫ ২:২০ PM

ভৈরব রেলওয়ে জংশণ স্টেশনে অভিযান চালিয়ে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪। এসময় প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে ভৈরব রেলওয়ে জংশণ স্টেশন এলাকায় বিশেষ সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪।

জানা যায়, আটককৃত আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার দেবো গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে।

এ বিষয়ে আজ শনিবার (১৭ মে) র‌্যাব-১৪ এর কতৃপক্ষ থেকে একটি লিখিত প্রেস নোটিশ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ‘গোপন সংবাদ মাধ্যম খবর আসে যে ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেনের বগীর তলায় করে অভিনব কায়দায় মাদক পাঁচার হচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতে গতকাল রাত পৌনে ১টার দিকে স্টেশন মাষ্টারের সহযোগীতায় বিরতিহীন ট্রেনটিকে ভৈরব স্টেশনে থামানো হয়। পরে ট্রেনটির বিভিন্ন কন্টিনারের তলদেশ তল্লাশি করে ৪০ টি পোটলা বের করা হয়। প্রতিটি পোটলায় ১কেজি করে গাঁজা ছিল। উদ্ধার কৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করে এবং আলমগীর নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  দক কারবারী   ৪০ কেজি গাঁজা উদ্ধার   ট্রেনে মাদক পাচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close