শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ১০ম শ্রেণির ছাত্র গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১২:১৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৭ মে) ভোর ৬ টার দিকে উপজেলার কুন্দইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেছেন।

জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান লিখন কুন্দইল গ্রামের শাহালম সরদারের বড় ছেলে। সে বিলচলন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের ছাত্র রাকিবুল ওই ছাত্রীকে বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে বান্ধবীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ   ১০ম শ্রেণির ছাত্র গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close