শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অস্থিরতা মোকাবেলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই : নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৩:৫৭ পিএম

দেশে চলমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ বাস্তবতা অনুধাবন করলেও একটি মহল তাদের প্রভাবিত করার চেষ্টা করছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকসহ লেবার পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত রয়েছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। যারা এই সময়সীমার বিরোধিতা করছেন, তারা কোন যুক্তিতে নির্বাচন পিছিয়ে দিতে চান? যদি জুন-জুলাইয়ের মধ্যে জাতীয় ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব।”

তিনি আরও বলেন, বিএনপি একটি পরিপূর্ণ সংস্কারের পক্ষে। তবে এটি এককালীন কোনো পদক্ষেপ নয়। সংস্কার হবে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে সকল অংশীজনের মতামত গুরুত্ব পাবে।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, এই সরকার হচ্ছে সেই সরকার, যা স্বৈরাচার পতনের পর আন্দোলনের ফসল হিসেবে গঠিত হয়। তবে এই সরকারের নেতৃত্বে আমরা বিজয়ী হইনি, বরং দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলনের ধারা তৈরি হয়েছে।

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, এই দেশের মানুষের কাছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সরকারের গুরুদায়িত্ব। একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।

তিনি আরও বলেন, করিডরসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close