শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন সজীব ওয়াজেদ জয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৫:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়েছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনাপুত্র সাবেক আওয়ামী লীগ সরকারের তথ‍্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

জানা গেছে, শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ নেন ও পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন। সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট পাওয়ার আবেদনও করেন।

অথচ গত ২৪ এপ্রিল সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে গর্ব করে দাবি করে বলেছিলেন, সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।

নাগরিকত্বের জন্য শপথ অনুষ্ঠানে মোট বিভিন্ন দেশের ২২ জন নাগরিক অংশ নেন। সেখানে জয় ছাড়াও আরো ২ জন বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং তারাও শপথ নেন বলে জানা গেছে। 

শপথ অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন। শপথে প্রথমে ইংরেজি ‘এ’ আদ‍্যক্ষরের দেশের পরেই ‘বি’ আদ‍্যক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয়। যে তিনজন বাংলাদেশি শপথ নিয়েছেন, তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয় দ্বিতীয় ছিলেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close