বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৮:৪৯ AM

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী বহুল আলোচিত তামান্না শারমিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাকলিয়া এক্সেস রোডে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদের পাশপাশি তার স্ত্রী তামান্না শারমিনকেও আসামি করা হয়েছিল। তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় পুলিশের খাতায় তিনি পলাতক হিসেবেই ছিলেন। 

জানা গেছে, বহদ্দারহাটে প্রকাশ্য দিবালোকে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় অসামি ছিলেন ছোট সাজ্জাদ। ওই মামলায় তাকে গেলো  ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেপ্তারের পরে তার স্ত্রী তামান্না ‌‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়।  

ভিডিওটিতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। ’

পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৩ জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেল ব্যবহার করে এই পরিকল্পিত হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল বায়েজিদ বোস্তামি এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা, যিনি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান।

ওই ঘটনায় নিহত এক যুবক- মানিকের মা বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হুকুমদাতা হিসেবে কারাবন্দি সাজ্জাদ এবং তার স্ত্রীসহ সুনির্দিষ্ট ৫ জন ও অজ্ঞাতনামাদের আসামি করেন। সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। 

বাকলিয়া থানার ওসি জানান, গ্রেফতারের সময় তামান্না হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন বলে জানান। কিন্তু তিনি এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close