বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১০:৫০ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ১০:৫২ PM

রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও সদর থানা পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নয়নদিয়া গ্রামের মৃত মেছের মণ্ডলের ছেলে মো. সাইদুর রহমান সাঈদ (৪৫) এবং মৃত কাশেম মণ্ডলের ছেলে মো. সবুজ মণ্ডল (৪০)।

আজ শনিবার (১০ মে) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরীফ আল রাজীব বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সদস্যরা সাইদুর ও সবুজ মণ্ডলের বাড়িতে অবস্থান নেয়। পরে সদর থানার এসআই মো. আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।’

জিজ্ঞাসাবাদে সাইদুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী মাসুম মেম্বারের বাড়ির পেছনের বাগানে পাটকাঠির গাদার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। সবুজ মণ্ডলের দেখানো মতে তার বাড়ি থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরীফ আল রাজীব।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close