মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জনসমুদ্র চট্টগ্রামের পলোগ্রাউন্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৪:৩৯ পিএম

চট্টগ্রামে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আজ শনিবার (১০ মে) নগরজুড়ে তীব্র গরমে কার্যত হাঁসফাঁস করছে জনজীবন। এমন গরমের মধ্যেও নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন। বিকেল ৩টায় সংগীতানুষ্ঠানের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, ‘তরুণদের সামনে রেখে আমাদের মূল লক্ষ্য এক কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধ করা। একইসঙ্গে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বিনিয়োগ ও শিল্পায়নে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও আমাদের উদ্দেশ্য।’


চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শহরের প্রত্যেক ওয়ার্ডে প্রচারণা চালিয়েছে। তরুণ-যুবকদের কাছ থেকে আমরা ভালোই সাড়া পেয়েছি। পলোগ্রাউন্ড ময়দান থেকে লাখো তরুণ বিএনপির প্রতি তাদের সমর্থন জানাবে।’

তীব্র গরম ও ভিড়ের কারণে হিট স্ট্রোকের আশঙ্কা থাকায় আয়োজক সংগঠনগুলো আগতদের জন্য ৭২ হাজার লিটার পানির ব্যবস্থা করেছে। পাশাপাশি শরবতও বিতরণ করা হচ্ছে। নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকটি মাথায় রেখে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, ‘সমাবেশে আসা প্রত্যেক নেতাকর্মী যেন সুস্থ ও নিরাপদে থাকেন, এ কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’


নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ কালবেলাকে বলেন, ‘দাবদাহের মধ্যেও এই তারুণ্যের সমাবেশ সফল করতে এবং আগত নেতাকর্মীদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করেছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জন্য আমরা দুই হাজার কেইস পানির ব্যবস্থা করেছি। যুবদল এবং ছাত্রদলও আমাদের মতো একইভাবে পানির ব্যবস্থা রেখেছেন।’

উল্লেখ্য, এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জনসমুদ্র চট্টগ্রামের পলোগ্রাউন্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close