বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১২:৪৯ AM

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (৮ মে) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি জানান। এসময় নতুন সিইও হিসেবে লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবরের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে স্নিগ্ধ জানান, তিনি বর্তমানে উচ্চশিক্ষার প্রস্তুতিতে রয়েছেন এবং সিইও পদে দায়িত্ব পালনের ব্যস্ততা তার পড়ালেখার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল।

তিনি বলেন, সিইও হিসেবে অনেক কাজ করতে হয়। আমার এখনো পড়ালেখা বাকি আছে। রাজনীতিতে যোগদানের কোনো ইচ্ছা নেই। আমি উচ্চশিক্ষার জন্যই এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

স্নিগ্ধ আরও জানান, তিনি এখন থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির একজন সদস্য হিসেবে কাজ করবেন। 

তিনি বলেন, আমাদের গভর্নিং বডিতে সদস্য সংখ্যা ৬ জন। সম্প্রতি সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, তার জায়গায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত এপ্রিল ২০২৫ পর্যন্ত ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্নিগ্ধ বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এখন পর্যন্ত আর্থিক অনুদানের ওপর ভ্যাট ও ট্যাক্স মওকুফ করাতে সক্ষম হয়েছি। যেসব অনুদান ফাউন্ডেশনে আসবে, সেগুলোর ওপর কোনো ভ্যাট বা ট্যাক্স প্রযোজ্য হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ শিক্ষার্থী তাহির জামান পিও’র মা সামসিয়ারা জামান, লিগ্যাল অ্যাডভাইজার মুস্তাফিজুর রহমান, মেডিকেল এক্সিকিউটিভ ফাতেমা তুজ জোহরা জ্যোতি, চিফ ফাইন্যান্স সেক্রেটারি আহসান হাবিব এবং নির্বাহী কমিটির সদস্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close