রাঙ্গাবালীতে বিশেষ অভিযানে আ. লীগের ২ নেতা আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৬:২১ পিএম আপডেট: ০৮.০৫.২০২৫ ৬:৪৬ PM

বিশেষ অভিযানের অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ( ৮ মে) সকাল ১০ টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ছোটবাইশদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার ব্যাপারী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, ‘আ. লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আ. লীগের ১৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়ে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালিত করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম