শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জোবাইদা রহমানের জন্য প্রস্তুত হচ্ছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৯:১৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আগামী মঙ্গলবার (৪ মে) দেশে ফিরছেন। দীর্ঘ ১৭ বছর পর তিনি স্বামী তারেক রহমান ও কন্যা জায়মাকে নিয়ে যুক্তরাজ্যে অবস্থানের পর এবার দেশে পা রাখতে চলেছেন।

তার আগমন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে ধানমণ্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ‘মাহবুব ভবন’। এটি তার বাবার বাড়ি- সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। বর্তমানে সেখানে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহীনা জামান ও তার পরিবার বসবাস করছেন।

জোবাইদা রহমানের নিরাপত্তা ও বাসায় স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাড়িতে চলছে সাজসজ্জা, নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা বসানো, গ্যাস-বিদ্যুৎ-জেনারেটরের ব্যবস্থাসহ নানা কাজ। বিষয়গুলো দেখভাল করছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন।

রুম্মন বলেন, ‘আমাদের চেয়ারপারসনের নির্দেশ-নিরাপত্তা থাকবে, কিন্তু যেন প্রতিবেশীদের কোনো অসুবিধা না হয়। সেই বিবেচনায় সবকিছু সাজানো হয়েছে।’

২০০৮ সালের সেপ্টেম্বরে জোবাইদা রহমান তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন। সে সময় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় জড়ানো হয়। ঢাকার একটি আদালত জোবাইদাকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা দেন। তবে গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই সাজা স্থগিত হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীতে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জোবাইদা। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান পাওয়া এই চিকিৎসক পরে শেখ হাসিনার সরকারের সময় চাকরি থেকে বরখাস্ত হন।

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ছোট মেয়ে জোবাইদা ছিলেন পরিবারের আদরের সন্তান। তার চাচা ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী।

জানা গেছে, জোবাইদার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব পুলিশের মহাপরিদর্শকের কাছে নিরাপত্তার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।

সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মাহবুব ভবন এখন অপেক্ষা করছে ১৭ বছর পর ফেরা সেই জোবাইদা রহমানের পদচারণার জন্য।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  জোবাইদা রহমান   ধানমন্ডির মাহবুব ভবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close