সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      
নিলামে উঠলো পদ্মার ২টি কাতল, মূল্য ৮৭ হাজার টাকা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:৩৪ পিএম

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো সাড়ে ৩২ কেজি ও ২৫ কেজি ওজনের দুটি কাতল মাছ।

আজ রোববার (৪ মে) ভোরে আলেক চাঁন হালদারের জালে সাড়ে ৩২ কেজি ওজনের একটি এবং মোমিন হালদারের জালে ২৫ কেজি ওজনের অপর একটি কাতল মাছ ধরা পড়ে।
 
মাছ দুটি সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে সাড়ে ৩২ কেজির ওজনের মাছটি প্রতি কেজি ১৬'শ টাকা দরে ৫২ হাজার এবং ২৫ কেজি ওজনের মাছটি ১৫'শ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০'শ টাকা দিয়ে কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
 
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘মাছ দুটি ক্রয় করে ঢাকার দুই ব্যবসায়ীর নিকট প্রতি কেজিতে ১০০'শ লাভে বিক্রি করেছি। সাড়ে ৩২ কেজির মাছটি ৫৫ হাজার ২৫০ টাকা ও ২৫ কেজির মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি করে ক্রেতাদের ঠিকানায় বিশেষ ব্যবস্থায় পাঠিয়েও দিয়েছি।

জেলে আলেক চাঁন ও মোমিন হালদার বলেন, ‘প্রতিদিনের মতো সহকার্মীদের নিয়ে শনিবার সন্ধ্যার পর তারা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। বড় সাইজের মাছ পেয়ে তারা খুব খুশি। ভালো দাম পাওয়ায় পরিবার নিয়ে তাদের আগামী কয়েকদিন ভালোই কাটবে।’
 
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাইলট বলেন, ‘নদীতে পানি বৃদ্ধি পাওয়াতে বড় বড় মাছ জেলের জালে ধরা পড়ছে।এতে করে জেলেদের পরিবারের সচ্ছলতা ফিরে আসছে। এই বড় মাছ খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পদ্মা   কাতল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close