শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাকে বিয়ে করলেন জায়েদ খান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১১:৫২ AM

চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। হাসিনা সরকারের পতনের আগে থেকেই তিনি দেশে নেই। তবে সেখানে থাকা অবস্থায় গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে দিব্যি সংসার করছেন ‘অন্তর জ্বালা’ খ্যাত নায়ক জায়েদ খান।

সামাজিক মাধ্যমে বেশ কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে এ ধরনের তথ্য। শোনা যাচ্ছে, তার স্ত্রী একজন মার্কিন নাগরিক এবং মিডিয়া জগতের সঙ্গেও জড়িত। কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, তিনি নাকি হানিমুন করছেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। এই গুঞ্জনের সূত্র ধরেই অনেক ভক্তের কৌতূহল- আসলে কী করছেন জায়েদ খান? যদিও এই দাবি একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন নায়ক নিজে।

সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুলেছেন এই নায়ক। নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, “আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতে হবে, তাই এমন গুজব ছড়িয়ে দিয়েছে। আমি এখানে রয়েছি, ব্যস্ত সময় কাটাচ্ছি। নতুন কিছু প্রজেক্টের কাজ করছি। নিজেকে সময় দিচ্ছি। শিগগিরই সব দেখতে পারবেন।” বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন,“বিয়ে করিনি, এটা কখন করবো চূড়ান্ত করিনি। যেহেতু নিউইয়র্কে রয়েছি, এটা আমার স্থায়ী ঠিকানা। তাই আপাতত বিয়ের কথা ভাবছি না। বুঝতে পারি না, এসব গুজব কারা ছড়ায়।”

জায়েদ খান নিউইয়র্কে অবস্থান করলেও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে আয়োজিত শোতে অংশ নিচ্ছেন। পাশাপাশি নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে সেলিব্রেটিদের নিয়ে টকশো উপস্থাপনাও করছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’ মুক্তি পায় গত বছরের শুরুতে। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন ও পাপিয়া মাহি। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close