বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ, সরকারের হস্তক্ষেপ নেই দাবি উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১০:৩২ পিএম

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় এ অগ্রগতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শুক্রবার (২ মে) ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্‌’ (RSF) কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ বেতার, বিটিভি সহ দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। গণমাধ্যমে হস্তক্ষেপের জন্য এখন আর সরকারি পক্ষ থেকে কোনো টেলিফোন যায় না।”

তিনি আরও বলেন, “সরকার গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সচেষ্ট। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী শিগগিরই বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।”

উপদেষ্টা মাহফুজ আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী বছর বাংলাদেশের অবস্থান আরও উন্নত হবে। সাংবাদিকদের অধিকার সুরক্ষিত থাকবে।”

এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (৩ মে) উপলক্ষে প্যারিসভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্‌’-এর প্রকাশিত রিপোর্টে দেখা যায়, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। গত বছর ২০২৪ সালে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম।

রিপোর্ট অনুযায়ী, এ বছর বাংলাদেশ ১০০ স্কোরে পেয়েছে ৩৩.৭১, যা গত বছর ছিল ২৭.৬৪। যদিও এ সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি ঘটেছে, তথাপি গত ১৫ বছরে দীর্ঘমেয়াদে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা সূচকে অবনতি লক্ষ্য করা গেছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। সে তুলনায় বর্তমানে ২৮ ধাপ নিচে অবস্থান করছে দেশটি।

প্রতিবেশী ভারতের অবস্থান এ বছর বাংলাদেশের চেয়ে দুই ধাপ পিছিয়ে ১৫১তম।





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close