বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মহান মে দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮:৩৭ পিএম

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পালিত হয়েছে মহান মে দিবস। আজ বুধবার (১ মে) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র‍্যালি।

সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি বকুলতলা মোড়, দড়াটানা মোড় ঘুরে জজ কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিটি ছিল উৎসবমুখর।

র‍্যালিতে সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো.আজাহারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা এনএসআই-এর উপপরিচালক সুমন বিশ্বাস, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শ্রমিকদল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি তানভীরুল ইসলাম শাওন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল এবং জেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুর্তজা হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র সাংবাদিক কলামিস্ট যশোরের প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সহ-সভাপতি বিএম আসাদ, সিনিয়র সাংবাদিক শেখ আবদুল্লাহ হুসাইন ও
তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close