বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮:১০ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে  এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এই র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নাগরপুর উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
 এসময় সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা  ইসলামী আদর্শের আলোকে মে দিবসের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। ইসলামী আদর্শই একমাত্র পথ যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা হয়। তারা আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষ আজ নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী সমাজব্যবস্থার বিকল্প নেই।

এছাড়াও আলোচনা সভা শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close