প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৬:২০ পিএম আপডেট: ০১.০৫.২০২৫ ৬:৩১ PM

‘মাটির ময়না’ খ্যাত প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্যে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’।
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে যখন বয়ে যাচ্ছিল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ, ঠিক সেই সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্যটি।
আবীর ফেরদৌস মুখর পরিচালিত ২৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটিতে সুব্রত সেনগুপ্তর চরিত্রে অভিনয় করেছেন আহসান স্মরণ। আরো রয়েছেন আশিক সালেহীন, ফারিহা, আফরা, ফাহমিদ ফারাবী শাওনসহ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি