শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:৪৩ পিএম

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী বদলি হওয়া কর্মকর্তারা হলেন- গাজীপুর জিএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে এপিবিএনে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. নাজমুল ইসলামকে এপিবিনে, এসবির পুলিশ সুপার এ এইচ এম ইয়াদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে। আরো রয়েছেন খুলনা পিটিসির পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে এসপিবিএনে। 

উল্লেখ্য, খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের এপিবিনে বদলির আদেশ বাতিল করা হয়েছে। সেই সাথে পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে সিলেটের এসএমপি এবং সিলেট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ড মাহামুদুল হাসানকে এসবিতে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে এসবিতে, সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেনকে ডিএমপিতে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরকে ঢাকা আরআরএফ-এ বদলি করা হয়েছে।

বান্দরবান ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তানভীর আহমদকে পুলিশ সদর দপ্তরের এআইজি, বরিশাল বিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে চট্টগ্রাম সিএমপিতে এবং সিআইডির মো. মামুন অর রশিদকে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close