বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:৪৫ AM

নেত্রকোনার দুর্গাপুরে এক তরুণীকে (১৯) আবাসিক হোটেলে আটকে ধর্ষণ করার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওই তরুণীকে উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিরিশিরি রিসোর্ট নামের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ ওই নেতাকে গ্রেপ্তার করে। ওই নেতার নাম ফয়সাল আহমেদ দুর্জয় (২৪)। তিনি দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, নেত্রকোনা শহরের বাসিন্দা ওই তরুণী। তার সঙ্গে কলমাকান্দা উপজেলার বাসিন্দা যুবকের (২৭) বিয়ে পাকাপাকি হয়। তারা গত সোমবার দুর্গাপুরে ঘুরতে আসেন।

সন্ধ্যায় বিরিশিরি এলাকার এক বিরিশিরি রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলে উঠেন। সেখানেই রাত্রিযাপন করেন।

মঙ্গলবার দুপুরের দিকে ওই হোটেলে থেকে বের হয়ে বাহিরে যান যুবক। তার হবু স্ত্রী ওই হোটেলে অবস্থান করছিলেন।

এসময় দুর্জয় ওই হোটেলের কক্ষে ঢুকে ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার ওই তরুণীর হবু স্বামী ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধু বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার পর রাতে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরীর সিদ্ধান্তে সহসভাপতি শামছুল হুদা শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার হওয়া ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close