বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এই মুহূর্তে দেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু
টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৮:৪৪ পিএম

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের মানুষ যেহেতু ১৪, ১৮ এবং ২০২৪ সালে ভোট দিতে পারেনি। কাজেই আমরা মনে করি এই মুহূর্তে দেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ তার নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তারা পছন্দমত সরকার চায়। কারণ একটি নির্বাচিত সরকার যেকোন অনির্বাচিত সরকারের তুলনায় অনেক বেশি শক্তিশালী।

এসময় বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ ফুটবল চ্যাম্পীয়নশিপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ১৯৩০ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে শিক্ষা ও ক্রীড়ায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহার পর। আগামী ১২ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভিএফসি-২৫ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ঈদুল আজহার পরবর্তী ৩ দিনব্যাপী এই মহারণে ফুটবলের আবহে মেতে উঠবে টাঙ্গাইলবাসী।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close