বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৪:৩০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ফজল হক (৫০) নামের এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ফজল হক উপজেলার বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় ফজল হকের ছেলে ও স্ত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজল হক ও তার ভাতিজা পারভেজের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ রবিবার সকালে ভাতিজা পারভেজসহ অন্তত ২৫ জন ব্যক্তি ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখল নিতে যায়। এ সময় ফজল হক ও তার পরিবারের লোকজন বাধা দিলে এতে পারভেজ ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ফজল হক, তার ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘ফজল হক বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে আজকে দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল। ওই জমি নিয়ে ইতিপূর্বে কয়েকটি গ্রাম্যশালিস হয়েছে। আজ হঠাৎ ভাতিজা পারভেজ, আনোয়ার, জিন্নাসহ ২৫-৩০ জনলোক ফজল হকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শ্রমিক নেতা   পিটিয়ে হত্যা   জমি নিয়ে বিরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close