প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৩:২৭ পিএম

যশোরে মধ্যরাতে
কৌশলে ঘরে ঢুকে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীকে (৩৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাপ্পি হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
অভিযুক্ত বাপ্পি (৩০) যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার ছেলে।
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, তার স্বামী বিদেশে থাকেন। স্বামীর বাড়িতেই তিনি সন্তান নিয়ে বসবাস করেন। বাপ্পির পরিবারের সাথে তাদের সুসম্পর্ক। বাপ্পি তাকে ‘মামি’ বলে ডাকেন। গত ১৬ এপ্রিল রাত ১০ টার দিকে তিনি খাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরেন। রাত পৌনে ১২ টার দিকে বাপ্পি হঠাৎ বাড়িতে এসে দরজার কড়া নাড়ে। এতো রাতে কেনো ডাকতেছে জানতে চাইলে, সে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছে বলে জানায়। ওই নারী সরল বিশ্বাসে দরজা খুলে দেন। দরজা খোলা মাত্রই বাপ্পি তার মুখ চেপে ধরে নানা হুমকি দিয়ে পাশের রুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হত্যার হুমকি সহ বিভিন্ন ধরনের ভয় দেখায় বাপ্পি। পরে বিষয়টি তার পরিবারকে জানান ওই নারী।
অভিযুক্তের পরিবার থেকে কোনো ব্যবস্থা না নিলে শুক্রবার (২৫ এপ্রিল) থানায় অভিযোগ করেন তিনি। পুলিশ তার অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই মোহাম্মদ ফজলুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম