বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১:২২ পিএম আপডেট: ২৭.০৪.২০২৫ ১:২৬ PM

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত অটোরিকশাচালক হেলাল উদ্দিন (৫৫) ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। নিহত যাত্রীর নাম-পরিচয় পাওয়া যাইনি। মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে ফিরছিল। ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাচালক ঘটনাস্থলে নিহত হন। একমাত্র যাত্রী এ সময় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়।

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক বলেন, ঘটনাস্থলে অটোরিকশাচালক নিহত হন। সিএনজিতে থাকা এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়। অজ্ঞাত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত অটোরিকশাচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close