শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরিত্যক্ত ঝোপ থেকে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:১৯ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পিস্তলটির গায়ে লেখা রয়েছে ‘মেড ইন ইন্ডিয়া’।

শনিবার (২৬ এপ্রিল) সকালে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে থানার টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের নিচের ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করে।

থানার এসআই জাফর আহমেদ ও এএসআই রবিউল হোসেনের নেতৃত্বে অভিযানে বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রাখা একটি সক্রিয় পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ওসি মো. রবিউল হক বলেন, ‘এটি ভারতের তৈরি পিস্তল, যার গায়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং কারা এখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close