বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগর-আশুগঞ্জ
সড়কের বেহাল দশা, ২০ গ্রামের মানুষের জনদুর্ভোগ চরমে
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৯:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে আশুগঞ্জ উপজেলার সংযোগকারী নবনির্মিত সড়কটির সংস্কারে ধীরগতির ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ২০টি গ্রামের হাজার হাজার মানুষ। বিশেষ করে এর মধ্যে রয়েছে নবীনগর উত্তর এলাকার বাসিন্দারা।

বিগত সরকারের আমলে চালু হওয়া কাজটি দীর্ঘদিন ধরে সংস্কার কাজের তেমন কোনো অগ্রগতি না থাকায় চরম নাখোশ এলাকাবাসী। তার উপর এখন কালবৈশাখীর বৃষ্টিতে রাস্তাটি রূপ নিয়েছে ভয়াবহ আকারে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাঁদা-পানিতে একাকার হয়ে যায়। যা চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনের জন্য হয়ে উঠেছে দুর্বিষহ।

স্থানীয় বাসিন্দাদের অনেকের সাথে কথা বলে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায়শই দুর্ঘটনা ঘটতো। এখন বৃষ্টির পানিতে রাস্তাটি পিচ্ছিল হয়ে যাওয়া জনদুর্ভোগ পৌঁছে গিয়েছে চরমে। অনেক সময় যানবাহন আটকে পড়ায় সৃষ্টি হয় যানজটের। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

নবীনগর ও আশুগঞ্জ উপজেলার মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যোগাযোগের ক্ষেত্রে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০টি গ্রামের ভুক্তভোগী জনগণ অবিলম্বে রাস্তাটির সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। অন্যথায় দ্রুত এই সমস্যা সমাধানে এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তারা। 

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর জানান, রাস্তার কাজ কিছুদিনের ভিতরে পূনরায় শুরু হবে। এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close