বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৫:৫২ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) ও একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী ছিলেন।  

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে দিকে দুই শিশু তাদের মায়েদের অগোচরে পুকুরে নামে। ওই সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ের স্বজনরা পুকুরে এক শিশুর মরদেহ  ভাসতে দেখে।  পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আরেক শিশুরও মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ২জনকে মৃত ঘোষণা করেন।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close