বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৩:৪৬ পিএম

রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার (২৫ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ হয়েছে। এই দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি জেনারেল হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ এবং নির্বাহী চেয়ারম্যান হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন।

নতুন রাজনৈতিক দলটির স্লোগান হলো "গড়ব মোরা ইনসাফের দেশ"। দলটির নেতারা জানান, তারা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের জন্য সংস্কারের ওপর জোর দিবেন।

দলটির ইশতেহার ঘোষণা করেন শওকত মাহমুদ। তিনি বলেন, "১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা সমান মর্যাদা ও সাম্যবাদের জন্য লড়াই করেছিলাম, কিন্তু সেই স্বপ্ন আজও পূর্ণ হয়নি। বর্তমান সরকার দেশের স্বাধীনতা অর্জনের মৌলিক আদর্শগুলো থেকে সরে গেছে, আর তার বিপরীতে আমাদের নতুন দল বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে আগামী নির্বাচনকে একটি সঠিক পথে পরিচালিত করার প্রত্যয় নিয়ে গঠিত হয়েছে।"

শওকত মাহমুদ আরও বলেন, “আমরা একটি অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সকল সংস্কার সম্পন্ন করার প্রয়োজনীয়তা অনুভব করছি। এই সংস্কারগুলো সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।”

এদিকে, ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে বলেন, "সড়ক আন্দোলনের ৩২ বছরের পরিশ্রমের পরেও সরকার কোনও সহযোগিতা করেনি। দেশের মানুষ দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি। এই কারণেই আমরা রাজনীতিতে আসলাম, যাতে বৈষম্যহীন একটি নিরাপদ দেশ প্রতিষ্ঠা করা যায়।"

উল্লেখ্য, দলটির আত্মপ্রকাশের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণফোরাম, বিকল্প ধারা, খেলাফত আন্দোলন, আম জনতার দল, এলডিপি, মুসলিম লীগের নেতারা অনুষ্ঠানে যোগ দেন। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close