বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১০:৫৭ AM

গেল ঈদে মুক্তির পর থেকে ক্রমে দর্শকপ্রিয় হয়ে ওঠে ‘জংলি’ সিনেমাটি। দেশ মাতিয়ে এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত এ সিনেমার। আজ শুক্রবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত সিনেমাটি।

পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো ছবিটি মুক্তি দিচ্ছে। তারা জানায়, প্রথম সপ্তাহেই কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি এবং যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইউকেতে তাদের সঙ্গে যৌথ পরিবেশনায় আছে রিভেরি ফিল্মস।

স্বপ্ন স্কেয়ারক্রো জানায়, প্রথম সপ্তাহেই কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি এবং যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইউকেতে তাদের সঙ্গে যৌথ পরিবেশনায় আছে রিভেরি ফিল্মস।

বিশ্ববিখ্যাত সিনেমা চেইনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এএমসি’র ১২টি, রিগ্যালের ১৪টি, শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে ‘জংলি’। কানাডার ৫টি সিনেপ্লেক্স, যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৭টি স্ক্রিনে প্রদর্শিত হবে ছবিটি।

জানা গেছে, প্রথম সপ্তাহে ‘জংলি’ চলবে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এর মধ্যে উল্লেখযোগ্য - কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর। যুক্তরাষ্ট্রে চলবে নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, ডালাস, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, বাফেলো, ডেট্রয়েট, ক্যানসাস সিটিতে। আর যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন ও ফেলথাম শহরের থিয়েটারে দেখা যাবে ‘জংলি’।

এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে আছেন শিশু শিল্পী নৈঋতা, জনপ্রিয় নায়িকা বুবলী ও একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী দীঘি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close