বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশে বিনিয়োগে কাতারি উদ্যোক্তাদের আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০:১২ AM

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার দোহায় আয়োজিত 'কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ' শীর্ষক এক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশ এখন বড় পরিসরে ব্যবসায় ফিরেছে। বর্তমান সরকার দুর্নীতিমুক্ত ও বিনিয়োগবান্ধব ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে। এই যাত্রায় কাতারকে অংশীদার হিসেবে পেতে চাই।"

তিনি তাঁর বক্তব্যে টেলিনরের উদাহরণ তুলে ধরে বলেন, "একসময় বাংলাদেশ কীভাবে নরওয়ের টেলিনরকে বিনিয়োগে রাজি করায় এবং তা কোম্পানিটির সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয়, তা আজ একটি অনুপ্রেরণার গল্প।" তিনি বিনিয়োগের জন্য বর্তমান সময়কে 'সবচেয়ে উপযুক্ত' বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশে মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৩.২ বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমানে কমে ৬০০ মিলিয়নে নেমে এসেছে। এর মধ্যে কাতার এনার্জির ২৫৪ মিলিয়ন ডলারের বকেয়া সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়েছে।

তিনি বলেন, “জ্বালানি নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নের দিক থেকে বাংলাদেশ এখন অনেক বেশি প্রস্তুত, যা কাতারসহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে।”

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তাঁর উপস্থাপনায় বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও চলমান সংস্কার কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, "শিল্প, প্রযুক্তি, জ্বালানি ও অবকাঠামো খাতে এখনই বিনিয়োগের সেরা সময়।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সমাপনী বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close