বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুগঞ্জ রেলওয়ে স্টেশন বি-গ্রেডে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ‘ঐক্যবদ্ধ আশুগঞ্জ’ ব্যানারে দুই ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আশুগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। বি-গ্রেডের সেবা নিশ্চিত করাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করে তারা। 

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত স্টেশনের ১নং প্ল্যাটফর্মে এই কর্মসূচি পালিত হয়। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আশুগঞ্জ রেলওয়ে স্টেশনটি বি-গ্রেড থেকে ডি গ্রেটে নামিয়ে নিয়ে আসায় সুযোগ-সুবিধা পাচ্ছে না যাত্রীরা। পাশাপাশি স্টেশনে যাত্রীদের কোনো নিরাপত্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনতিবিলম্বে স্টেশনটিতে বি-গ্রেডের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা। 

বক্তারা আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলেকঠোর কর্মসূচির ঘোষণা দিবেন তারা। এ কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ। 

ঐক্যবদ্ধ আশুগঞ্জ এর এই কর্মসূচিতে বক্তব্য রাখেন শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান,আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহাজাহান ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনসহ আরো অনেকে। 

মানবিক আশুগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন হাসান ইমরান, রাহাদ হোসাইন, এরশাদ আহমেদ, আমিনুল ইসলাম ডালুমসহ এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close