শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী বার্মা সাইফুলের সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:০৭ পিএম

চট্টগ্রাম নগরের ত্রাস কুখ্যাত সন্ত্রাসী বার্মা সাইফুলের সহযোগী মেজবাহ উদ্দিন উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়েছে। নগর পুলিশের বিশেষ একটি টিমের অভিযানে তাকে আটক করা হয়। 

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের বায়েজিদ থেকে তাকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ। 

অভিযানে নেতৃত্ব দেন বায়েজিদ থানার ওসি মোঃ আরিফুর রহমান। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসআই ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে আমরা ওই এলাকায় অভিযান চালাই। সেখান থেকেই মেজবাহ উদ্দিন উজ্জলকে গ্রেপ্তার করা হয়। সে একাধিক মামলার পলাতক আসামি এবং বার্মা সাইফুলের খুব ঘনিষ্ঠ সহযোগী। গ্রেপ্তার মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেজবাহ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, হুমকি-ধমকি ও সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় ছিল। বার্মা সাইফুলের নাম ব্যবহার করে সে এক প্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর মেজবাহের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তদন্তও এগিয়ে নেওয়া হচ্ছে এবং তাদের সাথে জড়িত সহযোগীদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close