শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরকারি চালসহ আটক হওয়া কৃষক দল নেতা বহিষ্কার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১২:৪৬ পিএম

সরকারি চালসহ আটক হওয়া পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কৃষক দল। গতকাল সোমবার (২১ এপ্রিল) রাতে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় কৃষক দলের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

জানা যায়, অষ্টমনীষা ইউনিয়ন থেকে অটোভ্যান গাড়িতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল নিয়ে চাটমোহরের উদ্দেশে রওনা দেন সেলিম রেজা।

পথে চাটমোহর অটোভ্যান নতুন বাজার পৌঁছলে স্থানীয়রা সরকারি চাল দেখে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রশাসনকে খবর দিলে সেলিম রেজা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা আটককৃত চাল বিক্রি করে অর্থ রাজস্বখাতে জমা করেন। পরে বিষয়টি জানাজানি হলে সেলিম রেজাকে বহিষ্কার করে দলটি।

অভিযোগের বিষয়ে কৃষক দল নেতা সেলিম রেজা বলেন, ‘আমি সুফল ভোগীদের কাছ থেকে চাল কিনেছি। সেই চাল অন্যত্র পাঠাচ্ছিলাম।’ 

ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close