বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যাত্রীবাহী বিমানে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলো যাত্রীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১০:৩২ AM

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে গেছে। বিমানটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমান থেকে বের হয়ে আসেন এবং এতে তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার পর যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন।

ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১২১৩ অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বিমানে তখন প্রায় ৩০০ জন মানুষ ছিলেন—এর মধ্যে ২৮২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close