শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১২ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবে বাংলাদেশ      ● আর্মি গলফ ক্লাবে ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন      ● আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি      ● শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ      ● ফ্রান্সে বসবাস, দেশে এসে ভাড়ায় ডাকাতি—ডিবির হাতে ধরা নাসির      ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ      ● ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’      ● ডিবি পরিচয়ে প্রবাসফেরত যাত্রীদের টার্গেট, নেপথ্যে মাফিয়া চক্র      ● ৮৩ রানে থামলেন তানজিদ, হাতছাড়া হলো একাধিক রেকর্ড      ● ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি      ● ফায়ারিং স্কোয়াডে নিদাল হাসানের মৃত্যুদণ্ড, সম্প্রচারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের      ● মেট্রোরেলের পিলারে আঁকা হবে খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের নেতাদের ছবি      
বিশ্বকাপ বাছাইয়ে উজ্জ্বল বাংলাদেশ, সেরা একাদশে নিগার-শারমিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:২৬ পিএম

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিগার সুলতানা ও শারমিন আক্তার। টুর্নামেন্ট শেষে ঘোষিত আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন এই দুই বাংলাদেশি তারকা। শুধু তাই নয়, রিজার্ভ খেলোয়াড় হিসেবে তালিকায় রয়েছেন লেগ স্পিনার রাবেয়া খানও।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি রবিবার (২০ এপ্রিল) এই একাদশ প্রকাশ করে। ১০ দিনের এই প্রতিযোগিতায় পাকিস্তান থেকে সর্বোচ্চ চারজন সুযোগ পেয়েছেন মূল একাদশে। ওয়েস্ট ইন্ডিজের তিনজন, স্কটল্যান্ডের দুইজন এবং বাংলাদেশের দুই ক্রিকেটার রয়েছেন দলে।

বাংলাদেশের হয়ে টপ অর্ডারে খেলতে নামা শারমিন আক্তার ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার। পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৬৬ রান, যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি, স্কটল্যান্ডের বিপক্ষে করেছেন ৫৭ রান। পুরো টুর্নামেন্টেই ছিল তার ব্যাটে ধারাবাহিকতা, এসেছে তিনটি হাফ সেঞ্চুরি।

অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ব্যাট হাতে যেমন আলো ছড়িয়েছেন, তেমনি উইকেটের পেছনেও ছিলেন দারুণ সক্রিয়। পাঁচ নম্বরে ব্যাট করে তার সংগ্রহ ২৪১ রান। এক ইনিংসে খেলেছেন ১০১ রানের দৃষ্টিনন্দন সেঞ্চুরি, এছাড়া অপরাজিত ৮৩ ও ৫১ রানের দুটি ইনিংস আছে তার নামের পাশে। কিপিংয়ের দায়িত্বেও পিছিয়ে ছিলেন না তিনি, দুটি ক্যাচ ও তিনটি স্ট্যাম্পিং করেছেন।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে রিজার্ভ খেলোয়াড় হিসেবে একাদশে জায়গা করে নিয়েছেন রাবেয়া খান। এই লেগ স্পিনার ৩.৭২ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ৬ উইকেট। বিশেষ করে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে ৩ উইকেট তার দলকে জয়ে বড় ভূমিকা রেখেছে।

স্বদেশ প্রতিদিন/এএএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close