রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুর      ● বিচ্ছেদের পরও প্রাক্তনের প্রোফাইলে কেন চোখ যায়?      ● ভ্রমণে হোটেল বুকিংয়ের আগে যে বিষয়গুলো জরুরি      ● ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, বাড়ছে পর্যটক সংখ্যা      ● ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫      ● বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মিনি ম্যারাথন      ● ছাত্রীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন কারাদণ্ড      ● যে দ্বীপে ৬৯ দিন সূর্য ডোবে না      ● সরকারি স্টোরে ভাড়াটিয়া, ৬ বছর বিদ্যুৎ বিল দিচ্ছে সরকার      ● ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী      ● চুয়াডাঙ্গায় দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ      ● অবশেষে পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে নিজ বাড়িতে মানিক পশারীর লাশ দাফন      
আত্মগোপনে থাকা যশোর আ.লীগের শীর্ষ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:৪৩ পিএম

যশোর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ শীর্ষ নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। 

রবিবার (২০ এপ্রিল) দুপুরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অভিযান চালান। অভিযানে কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে ও সরেজমিন জানা গেছে, সাত গাড়ি নিয়ে পুলিশ প্রথমে শহরের কাঁঠালতলা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বাড়িতে যান। যদিও ওই বাড়িটি ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের দিন বিক্ষুব্ধ হয়ে পুড়িয়ে দেন। শাহীন চাকলাদার ও তার পরিবারের সদস্যরা সেই বাড়িতে আর থাকেন না। পোড়া এই বাড়িতে সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলে অভিযানে যায় পুলিশ।

এরপর, পুলিশের টিমটি যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের বাসায় যায়। সেখান থেকে শহরের কদমতলাতে অবস্থিত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের বাড়িতে যায়। 

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিমটি কাজীপাড়ায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ. লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।

যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের ভাবি জ্যোৎস্না বেগম বলেন, আমাদের বাসায় পুলিশ এসে জুয়েলের খোঁজ নেয়। আমরা জানায় জুয়েল অনেক আগে থেকেই বাড়িতে নেই। তারপর কাউকে হেনস্তা না করে চলে যায় পুলিশ।  

নেতা-কর্মীদের বাড়িতে বিভিন্ন মামলার আসামিরা অবস্থান করছে উল্লেখ করে অভিযানে থাকা পুলিশের এক কর্মকর্তা বলেন, মূলত এসব তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালায়। তবে কাউকে না পাওয়া গেলেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, কোনো দলীয় পরিচয়ে কারও বাড়িতে অভিযান চালানো হয়নি। অস্ত্র ও মাদক অভিযানের অংশ হিসেবে অভিযান চালায় পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা কিছু উদ্ধার করা যায়নি। 

এদিকে এ বিষয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, যশোরসহ সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করছেন। শনিবার (১৯ এপ্রিল) ঝটিকা মিছিল বন্ধ করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তারই অংশ হিসেবে নেতা-কর্মীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এই অভিযান চালায় পুলিশ।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close