প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:৪৫ পিএম আপডেট: ১৯.০৪.২০২৫ ৮:০৩ PM

‘সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক সম্মেলন।
শনিবার (১৯ এপ্রিল) সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ বি এম ফজলুল করীম এবং ফেডারেশনের যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল হাসিম রেজা।
বক্তারা বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের বিকল্প নেই। শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার রক্ষায় এই দাবি বাস্তবায়ন জরুরি।’
সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ নেন এবং একযোগে শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এমএম