শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেসবুকে ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৪:৫৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ফেসবুকে করা একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়। এবার সেই পোস্ট ঘিরে চলমান আলোচনা ও সমালোচনার অবসান ঘটালেন আব্দুল হান্নান মাসউদ।

তিনি ফেসবুকের একটি পোস্টে লিখেছিলেন, ‘ঈদ-পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস।’ এ বক্তব্যকে ঘিরে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

সাম্প্রতিক আরেকটি ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ছবিতে যে অফিসটি দেখা যাচ্ছে, সেটি তার ব্যক্তিগত অফিস নয়; বরং জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। শনিবার (১৯ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

ওই স্ট্যাটাসে তিনি বলেন, ‘জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি- যে অফিসে বসে ছবি তুলেছি, ওটা আমার অফিস না; জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। আর বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে, সে কমিটির আমি উপদেষ্টা; বন্দর কর্তৃপক্ষের উপদেষ্টা না।’

এর আগে গত শনিবার দেওয়া একটি স্ট্যাটাসে হান্নান মাসউদ লেখেন, ‘ঈদ-পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালোলাগা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হান্নান মাসউদ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close