শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুক্তি পেল অক্ষয়ের ‘কেসারি ২’, প্রথম দিনের আয় কত
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ২:০৩ পিএম

শুক্রবার (১৮ এপ্রিল) মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘কেসারি : চ্যাপ্টার টু’। দেশাত্মবোধক ঘরানার সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছিল বেশ উন্মাদনা। তবে মুক্তির পর বক্স অফিস খুব একটা ধামাকাদার না হলেও শুরুটা খারাপও হয়নি অক্ষয়ের। 

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ‘কেসারি : চ্যাপ্টার ২’ এর বক্স অফিস সাত কোটি ৫০ লাখ টাকা আয় করেছে বলে জানা যায় স্যাকনিল্কের এক প্রতিবেদনে।

শুক্রবার (১৮ এপ্রিল) বক্স অফিসে ১৭.৪০ শতাংশ অকুপেন্সি ছিল এই সিনেমার হিন্দি ভার্সনে।

উল্লেখ্য, এ বছর মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের স্কাই ফোর্সের মতো ভালো উদ্বোধনী আয় পায়নি কেসারি ২। বরং অনেকটা কম অঙ্ক দিয়েই খাতা খুলল এই সিনেমারটির। চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল স্কাই ফোর্স সিনেমাটি। সেই সময় এটি বক্স অফিসে ১২ কোটি ২৫ লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল। 

এই মুহূর্তে বক্স অফিসে লড়াই করছে সালমান খানের ‘সিকান্দার’ ও সানি দেওলের ‘জাট’। সালমানের ‘সিকান্দার’ ধীরগতিতে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। সানির ‘জাট’ ৬০ কোটির ঘরে প্রবেশ করেছে।

এরই মধ্যে ‘কেসারি ২’ বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। সিনেমাটির প্রশংসাও শোনা যাচ্ছে দর্শকদের মুখে। ধারণা করা যায়, ‘কেসারি ২’ দেখতে দর্শকরা ভিড় বাড়াবে সামনের দিনগুলোতে।

১৯১৯ সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড ভারতের বুকে এক কালো দিন। নিরপরাধ ভারতীয়দের এই দিন নৃশংসভাবে হত্যা করে তৎকালীন ব্রিটিশ সরকার।গুলি করে ঝাঁজরা করে দেয় তাদের। এই মর্মান্তিক ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।

করণ সিং ত্যাগীর পরিচালনায় ‘কেসারি : চ্যাপ্টার টু’তে সি. শঙ্করণ নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয়ের সাথে সিনেমাটিতে আরো রয়েছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close