বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একাধিক নারীসঙ্গের পর এবার মিশরের মডেলের প্রেমে হানি সিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ পিএম আপডেট: ১৯.০৪.২০২৫ ১:১০ PM

ভারতীয় র‍্যাপার ও সংগীতশিল্পী হানি সিং। তাকে নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে আলোচনার ঝড়। কখনও মাদক, কখনও বিচ্ছেদ, আবার কখনও একাধিক নারীসঙ্গের নানান কাহিনীকে ঘিরে আলোচনার কেন্দ্র বিন্দুতে বিভিন্ন সময়ে ছিলেন তিনি। কিন্তু এসবই এখন শুধুই অতীত। এবার এই শিল্পীর জীবনে সূচনা হলো আরেক নতুন প্রেম! এই নতুন প্রেমকে ঘিরে আবারো আলোচনায় উঠেছেন এই ভারতীয় র‍্যাপার ও সংগীতশিল্পী হানি সিং।

সম্প্রতি তার প্রকাশিত করা একটি ভিডিওতে নতুন প্রেমের জল্পনা মেলে।  ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে সঙ্গে নিয়ে কেক কাটছেন হানি সিং। আর সেই দৃশ্য সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় হানির নতুন করে প্রেমের জল্পনার কাহিনী। কার প্রেমে পরড়েলেন হানি? সে নারীই বা কে? এমন নানান প্রশ্ন ভক্তদের মনে জেগে উঠেছে।

ভক্তদের এমন প্রশ্নের সমাধান হয়েছে, জানা গেছে সেই নারীর পরিচয়। ভারতীয় গণমাধ্যম বলছে, ‘হানি সিংয়ের সঙ্গে থাকা সেই চর্চিত প্রেমিকা হলেন মিশরের মডেল এমা বাকর। সেদিন এক রেস্তোরাঁয় বিলাসবহুল আয়োজন করেন শিল্পী।’

ভিডিওতে দেখা যায়, কেক কাটার পরে নিজের বাহুডোরে এমাকে আগলে নেন হানি। দুইজনের রসায়ন দেখে হানির অনুরাগীরা নিশ্চিত, প্রেমেই পড়েছেন র‌্যাপার।শুধু তাই নয় রেস্তোরাঁতে পাশাপাশি বসতে দেখা গিয়েছে তাদের দুইকে।

সেই ভিডিও শেয়ার করে হানি তার প্রেয়সীকে ‘ক্লিয়োপেট্রা’ বলে সম্বোধন করেন।

এর আগে শালিনী তলওয়ারকে বিয়ে করেছিলেন ছিলেন হানি সিং। টানা ১১ বছর সংসারের পর ২০২২ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। তারপরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে ছিলেন হানি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়। ২০২৪ সালে অভিনেত্রী হীরা সোহালের সঙ্গে তার নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তারা কেউই।

সূত্র: স্টেট মিরোর

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হানি সিং   মিশরের মডেল এমা বাকর   প্রেম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close