বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা      ● পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, আহত ১২      ● জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতা নিশ্চিতে বিশ্বমঞ্চে তারেক রহমান      ● রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার      ● পুলিশের ৭ কর্মকর্তার বদলি      ● শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি      ● অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয় : চিফ হুইপ      ● ১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত       ● বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে      ● শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়      ● ধনী হতে না পারার ৬ কারণ      ● সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩      
টাঙ্গাইলে দাখিলের প্রশ্নফাঁসে কেন্দ্র সচিবসহ গ্রেফতার ৬
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:৪৯ পিএম আপডেট: ১৭.০৪.২০২৫ ৯:০৬ PM

টাঙ্গাইলের ভূঞাপুরে দাখিল পরীক্ষায় গণিতের প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও এক পরীক্ষার্থীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভূঞাপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা আব্দুস ছোবাহান এবং পরীক্ষার্থী সোনিয়া আফরোজ লিমা। এছাড়াও অপর চারজন হলেন- টেপিবাড়ী গ্রামের ইকবাল তালুকদারের ছেলে সুমন (২৫), ছাব্বিশা গ্রামের বাদশা মিয়ার ছেলে মিজানুর (৩৫), আমুলা গ্রামের ইদ্রিস হোসেনের ছেলে শাহ আলম (২৭) এবং ভূঞাপুরের হায়দার আলীর ছেলে রায়হান আলী (৩৫)।

এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মনিরুজ্জামান ছয়জনকে আসামি করে মামলা করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভূঞাপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। ওই সময় এই কেন্দ্রে দাখিলের গণিত পরীক্ষা চলছিল। এ পরীক্ষায় অংশ নেয় ১৮২জন শিক্ষার্থী। 

পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রের তৃতীয় তলায় একটি কক্ষের পরীক্ষার্থী সোনিয়া আফরোজ লিমা প্রশ্নপত্র তার ভাইয়ের কাছে নিচে ফেলে দেন। পরে প্রশ্নটি ফটোকপির দোকানে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন। এরপর সেখানে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম। তারা মাহিম কম্পিউটার, কমার্স প্রাইভেট সেন্টার, ছায়াছবি স্টুডিও ও বিকাশ কাস্টমার কেয়ারে প্রশ্নপত্রের ফটোকপি দেখতে পান। পরে সেখান থেকে আটক করা হয় সুমন, মিজানুর, শাহ আলম রায়হানকে।   

এদিকে, ১৮২ জন পরীক্ষার্থীর জন্য থানা থেকে ২০০টি প্রশ্ন বুঝিয়ে দেওয়া হয় কেন্দ্র সচিব আব্দুস সোবহানকে। ১৮টি প্রশ্ন বেশি থাকার কথা থাকলেও ১৬টি প্রশ্ন বেশি পাওয়া যায়। অর্থাৎ এর মধ্যে দুটি প্রশ্ন পাওয়া যায়নি। বাকি দুটি প্রশ্ন কোথায় আছে তারও তথ্য দিতে পারেন নি কেন্দ্র সচিব।

এ ঘটনায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব আব্দুস সোবহান ও প্রশ্ন বাইরে ফেলে দেওয়ার ঘটনায় শিক্ষার্থী লিমাকেও গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, কেন্দ্র সচিব ও এক পরীক্ষার্থীসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম বলেন, প্রশ্নপত্র কম থাকা ও দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিবকে আটক করা হয়েছে। এছাড়া কক্ষ থেকে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে পাচারের অভিযোগে এক পরীক্ষার্থী ও তার চার সহযোগীকে আটক করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close