বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাইয়ে আসছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ: নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৮:৩৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে রোডম্যাপের যে বিষয়টি, যে কর্মপরিকল্পনাটি, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।’

তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘তবে এ ক্ষেত্রে বিদ্যমান আইনে কিছু পরিবর্তন আনতে হবে। এজন্য আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। এমন উদ্যোগ এবারই প্রথম নেওয়া হচ্ছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমি বেশ কিছু জেলায় গিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা আরও উন্নতি করবেন। প্রতিদিনই পরিস্থিতির উন্নতি হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, আগের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা প্রয়োজন, সবই করা হবে।’

ভোটার তালিকা প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য একটি পরিশুদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ ভোটার তালিকা অপরিহার্য। নির্বাচন কমিশন ঘরে ঘরে গিয়ে হালনাগাদের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এতে আমরা সন্তুষ্ট। আমাদের লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন। এখন পর্যন্ত ৪৩ লাখের বেশি বাদ পড়া ভোটার এবং ১৯ লাখ ৬৬ হাজার নতুন ভোটারসহ মোট ৬৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে। আশা করছি, জুনের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা হাতে পাবো।’

তরুণদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণার আগেই অনেকের বয়স ১৮ পূর্ণ হবে। তারাও ভোট দিতে চায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close