বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফরিদপুর টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৩:১৪ পিএম আপডেট: ১৫.০৪.২০২৫ ৩:২৮ PM

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড থেকে রাজমহল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরির অভিযোগ উঠেছে। একইসঙ্গে  নিখোঁজ রয়েছেন বাসের হেলপার রাজু। এ ঘটনায় কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাসের মালিক।

সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।

বাস মালিক গ্রুপের সহ-সভাপতি আনিচুর রহমান এ বিষয়ে বলেন, রবিবার ( ১৩ এপ্রিল) রাতে ‘রাজমহল’ নামের (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৩-১৫০৬) লোকাল বাসটি রাজবাড়ী থেকে এসে টার্মিনালে পার্কিং করা হয়। এরপর চালক ননী বাসে রাত্রিযাপনের জন্য হেলপার রাজুকে রেখে নিজ বাড়িতে চলে যান। সোমবার ( ১৪ এপ্রিল) সকালে চালক এসে দেখতে পান, গাড়িটি নেই। আর হেলপার রাজুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

বাসের মালিক আবুল কালাম আজানকে এ বিষয়ে জিজ্ঞাস করা হলে তিনি জানান, চালক ননী তাকে ফোন করে জানায় বাস নেই। পরে তিনি (আজান) দ্রুত টার্মিনালে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। হেলপার রাজুরও কোনো খোঁজ নেই এবং তার মোবাইল বন্ধ। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, কিন্তু এখনো কারো সন্ধান পাইনি। কেউ যদি বাস বা হেলপারের খোঁজ দিতে পারেন, তাহলে তাকে পুরস্কৃত করা হবে।
 
বাস ও হেলপার নিখোঁজের ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, মালিক পক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং বাস ও হেলপারকে খুঁজে বের করতে চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close