প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১:০৪ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। এসময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে এবং সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন। তারা পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করেন।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপরতা চালাতে দেখা গেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর