শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৯:২৫ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রাহকের ৮৪ লাখ আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংক পিএলসি’র কর্মকর্তা মো. জাবেদ হোসেনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সূচিপাড়া জনতা ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ থানায় অভিযোগ করার পর এই কর্মকর্তাকে আটক করে শাহরাস্তি থানা পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।

আটক জাবেদ হোসেন ব্যাংকের ওই শাখার সিনিয়র অফিসার। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কুমেদপুর গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে।

ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ অভিযোগে উল্লেখ করেন, সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন গত ২ ফেব্রুয়ারি হতে ১০ এপ্রিল পর্যন্ত ৩ জন গ্রাহকের একাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়নগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাক্তির একাউন্ট নম্বরে প্রেরণ করে। বিষয়টি নজের আসার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আটক ব্যাংক কর্মকর্তাকে দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুদুকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদুকে মামলা দায়ের করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close